উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান একজন নিহতের বিষয়টি বাংলা এডিশনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।,

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের অভিযান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা নাকি ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উদ্ধার করা হয়েছে বান্ডিল

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

অনলাইন ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ

সলঙ্গায় এনসিপির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এনসিপির সদস্য জুয়েল রানা

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, বিয়ে গড়াল আদালতে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আয়োজন, নতুন জীবনের স্বপ্ন- সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসররাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। বর রায়হান কবির অভিযোগ করেন, যাকে

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের