উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দেয়ার পর সোয়া ৮টার দিকে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের প্রধান নিবার্হী রাগিব সামাদ আমার দেশকে বলেন, সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে৭১৩ উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় পাইলট সতর্কমূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন এবং সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানবন্দর তথ্যপ্রযুক্তি প্রকল্পে অনিয়ম, জড়িত আমিরাতের রাষ্ট্রদূতও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি স্থাপনের একটি স্পর্শকাতর প্রকল্পে আর্থিক অনিয়ম, স্বার্থের সংঘাত ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক

নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

নিজস্ব প্রতিবেদক: পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ