উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন ছাড়াই বাড়ির উঠানে ফ্রিজারে ফেলে রেখেছেন সন্তানরা।

রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুর ৩৪ ঘণ্টা পার হলেও তার সন্তানরা বাবার লাশ দাফনে একমত হতে পারেনি।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় বার্ধক্যজনিতরোগে মারা যান মো. সেকান্দর (৭০) নামের ওই বৃদ্ধ। তিনি উপজেলার পূর্বমেখল ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার বড় ছেলে।

স্থানীয়রা জানান, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা লাশ দাফনের প্রস্তুতি নিলে এতে প্রথম স্ত্রীর সন্তানরা বাধা দেয়।

বৃদ্ধের প্রথম স্ত্রীর মেয়ে আয়শা জানান, বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সব তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তাদের দিয়ে গেছেন। আমাদের সম্পত্তি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা পিতার লাশ দাফন করতে দেব না।

এদিকে বৃদ্ধের দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ জানান, বাবার লাশ আগে দাফন করা হোক। পরে আমার বৈঠকে বসে সামধান করব।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের এস আই জালাল ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ম্যাটস শিক্ষার্থীরা এসএসসি পাস করে আবার স্কুলে ভর্তি হতে চান না

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রোক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগ রবিবার

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা

সিরাজগঞ্জ তাড়াশে কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক, অতঃপর…

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ের মতো প্রাণঘাতী ঘটনাকেও গুরুত্ব না দিয়ে মেরে ফেলা সাপকে নিয়ে টিকটক বানাতে গিয়ে জীবনের ঝুঁকিতে পড়েছে এক কিশোরী। জানা

সলঙ্গায় ৯০ বছর বয়সী বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ বছর বয়সী নাজিম আলি আকন্দ নামে এক বিদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার হান্নান গংদের বিরুদ্ধে। শুক্রবার সকালে

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইরগ্রাম এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হলেও সুফল পাচ্ছে না হাজারো মানুষ। অভিযোগ উঠেছে,