উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে জামায়াতের নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।’

বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের বিষয়ে ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে। একই সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের দলের নিবন্ধন ও প্রতীক যেটা ছিল সেটাই থাকবে।

তিনি আরও বলেন, ‘’রায়ের পরিপেক্ষিতে আমাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছি। দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও আমাদের থাকবে। আপিল বিভাগের এই নির্দেশনার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, ন্যায়বিচার পেয়েছি।‘’

এছাড়াও হামিদুর রহমান আজাদ বলেন, ‘’আজ আমরা ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেছি। নিবন্ধনের বিষয়ে উচ্চ আদালতের দেওয়া রায়ের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায় বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে।‘’

এ সময় জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মতিউর রহমান আকন, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসীমউদ্দীন ও আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে অনিরাপদ ড্রাম ভোজ্য তেল ব্যবহার বন্ধ কর্মশালা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার নিরিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ও

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাঁকে বিদেশ নেওয়ার বিষয়ে গতকাল শুক্রবার সকালে নতুন

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

আগামীকাল মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী