উখিয়ায় জমির বিরোধের জের: মসজিদের খতিবসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।

রোববার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

তিনি বলেন, তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

তবে এবিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আমরা এবিষয়ে কাজ করছি পরে বিস্তারিত জানানো হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু

জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), আহ্বায়ক কমিটি ঘোষণা করা

বেলকুচিতে আ’লীগ নেতার বসত বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে