ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২ এপ্রিল), এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। কিন্তু এবারের ঈদ সবার মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে। কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

ইসলামের বিধান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে রাসুল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।’

‘আমরা সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।’

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, ‘সম্প্রতি ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী। যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে, তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে। জাতীয় চাঁদ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

খালেদা জিয়ার তৈরি ঐক্যের পাটাতনে যেন একসাথে কাজ করতে পারি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতেও দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি-জামায়াত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,

বিদেশে লাপাত্তা ২০ হাজার ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে

হাটিকুমরুল গোলচত্বরে বেপোরোয়া চাঁদাবাজ চক্র নারীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় (১৬ ই জুন) সোমবার দুপুরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজচক্রের দুই সদস্য দ্বারা এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

নির্বাচন এলেই তসবিহ নিয়ে ঘোরে যারা, তারাই ধর্ম ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮