ঈদে লঞ্চভাড়া ১০ শতাংশ কম, যাত্রীদের স্বস্তি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, ঈদযাত্রা ও ফিরতি যাত্রা—উভয় ক্ষেত্রেই এই কম ভাড়া কার্যকর থাকায় যাত্রীরা সন্তুষ্ট।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি ঢাকাগামী কয়েকটি লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে দায়িত্ব নেওয়ার পর সরকারের প্রধান অগ্রাধিকার ছিল নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা। এ লক্ষ্যেই লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পটুয়াখালী-ঢাকা রুটে বর্তমানে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা আগে ছিল ৫০০ টাকা।

লঞ্চঘাটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো রয়েছে। তবে নদীর নাব্যতা সংকট দ্রুত সমাধানে আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জাপানি প্রকল্পে চুরি: দেখার কেউ নেই

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় জাপানি কোম্পানি আইএইচআই (ওঐও)-এর প্রকল্পে চুরি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে বিভিন্ন মালামাল সরবরাহ এবং সংশ্লিষ্ট

শাহজাদপুরে অসচ্ছল শিক্ষার্থীরদের স্কুল ব্যাগ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহমুদ ,শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলায় ৮ মাস আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরনের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ এলজিডি’র অফিস থেকে

কবরস্থানের সভাপতির পদেও নির্বাচন: চাটমোহরে যুবদল-শ্রমিকদলের মুখোমুখি লড়াই!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তাপ এবার ছড়াল কবরস্থানেও! পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের মানুষের ব্যবহৃত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্ধারণে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

গাজায় ত্রাণকেন্দ্রেই মৃত্যুফাঁদ, ‘ক্ষুধাকে অস্ত্র বানিয়ে’ চালানো হচ্ছে গণহত্যা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৩৬০ দিন ধরে ইসরায়েলের চলমান হামলা ও অবরোধ ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। শুধু বিমান ও স্থল হামলাই নয়,