ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড ১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

নজরুল ইসলাম: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জের এক শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হয়েছে। জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ

বেলকুচিতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার (২৬ জুন)

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন। এছাড়া

ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব। রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের

আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ

পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত

অনলাইন ডেস্ক: ওয়াকফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সহিংসতা ঘটল, তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে মনে করে ভারত। শুক্রবার এক বিবৃতিতে এ