ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

রোববার (৩১ মার্চ), সকালে ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে সুজাত নামে একজন বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই-বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছে সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারব।

গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছে। তবে এতে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে এখনো আমরা পাইনি। এটা নিয়েও যাচাই-বাছাই করছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে,

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)

চৌহালীতে উৎসব ভাতা বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: উৎসব ভাতা সংস্কারে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বুধবার (২৮ মে)