ঈদের নামাজে যাওয়ার সময় বাসচাপায় নিহত বাবা-ছেলে

ঠিকানা ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৫)।

জানা গেছে, শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা-বগুড়া বাসের চালক ছিলেন।,

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ আদায় করার জন্য চান মিয়া তার ৫ বছর বয়সী শিশুসন্তান আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ। তিনি রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি অজ্ঞানতনামা দ্রুতগামী বাসের সামনে পড়েন।

এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুজন একসঙ্গে মারা যান। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে।,

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র

ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি শামীউল, সম্পাদক আতিক

নিজস্ব প্রতিবেদক: শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের

টাঙ্গাইলে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) দিনব্যাপী কালিহাতীস্থ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে ওই