ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ডুবপাড়া গ্রামের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদের সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। জামসেদ আলীর ছেলে আবু সাইদ নামের এক যুবক আওয়ামী লীগ সমর্থকদের ঈদের জামাতে অংশ নিতে বাধা দেয়। এ সময় উপস্থিত আব্দুল হাইসহ কয়েকজন বিএনপি নেতা প্রতিবাদ করলে আবু সাইদ ও তার অনুসারীরা সরে যায়।

রাতে আব্দুল হাই জামতলা এলাকায় অবস্থানকালে আবু সাইদ তার ওপর বোমা নিক্ষেপ করে। গুরুতর আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা জিয়া (৩২) নামের আরও এক বিএনপি কর্মী আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “আবু সাইদ বিএনপির কেউ নন। সে একজন সন্ত্রাসী ও নেশাগ্রস্ত ব্যক্তি, বিএনপির নাম ভাঙিয়ে চলছিল।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র জানায়, ঘটনাটি দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল।

নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও

বংশাই নদীর পূন্যস্থান পূণ্যার্থীদের ঢল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বংশাই নদীর বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সয়দামপুর গ্রামের অংশে দিনব্যাপী পূণ্যস্থান পূণ্যার্থীদের ঢল নামে। পূণ্যস্থন উপলক্ষে মেলা বসেছিল। ব্রিটিশ শাসনামল থেকে

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগালও

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। আজ সোমবার সকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম