ঈদের দিন কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে। ঈদুল ফিতরের লম্বা ছুটিকে কাজে লাগাতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটছে কুয়াকাটায়।

সকাল থেকেই শুঁটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট পর্যটদের পদচারণা রয়েছে। আগত এ সকল পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে। সৈকতে কেউ গোসল করছেন, কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন।

খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক সজল দাস বলেন, আমি পরিবার নিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটায় ঘুরতে আসলাম। গতকাল আসছি, পর্যটক ছিল না। কিন্তু সকালে পুরো সৈকত দেখলাম পর্যটকে মুখর। অনেক লোক বেশ ভালো লাগছে।

দীর্ঘ এক মাস রমজানে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কম ছিল। তাই পর্যটন ব্যবসায়ীরাও অলস সময় পার করেছেন। কিন্তু আজ থেকে পর্যটক বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন।

হোটেল ডি মোন’র ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল জানান, ঈদ উপলক্ষ্যে আমাদের ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। লম্বা এই ছুটিকে কেন্দ্র করে আমরা ভালো একটা সাড়া পাচ্ছি। আশা করছি সামনের পুরো মাসজুড়ে ভালো পর্যটক পাব।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ঈদের ছুটি উপলক্ষ্যে অনেক দিন পরে আজকে কুয়াকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। পর্যটকদের আনাগোনায় মুখরিত এখন সৈকত।

পর্যটকদের ওপর নির্ভর করে কুয়াকাটার ১৬টি পেশার মানুষ। সকল পেশার মানুষই আজ পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে। সাথে সাথে নিজেদের রোজগারটাও করছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পয়েন্টে ছয়টি টিম নিয়োজিত করেছি। যাতে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানো যায়। ছুটির দিনগুলোতে বিশেষ করে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় প্রতিদিন রাত ৮টা

ক্ষমতায় এলে সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা.

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি

সিরাজগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, ছাত্রদলকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে