ঈদের দিন ইয়েমেনে মার্কিন হামলায় মসজিদ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। তাদের যুদ্ধবিমানের বোমা বর্ষণে একটি মসজিদসহ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। দেশটির সংবাদ সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।’

রোববার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। শনিবার ছিল রমজান মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রাষ্ট্রীয়ভাবে রোববার থেকে ১ শাওয়াল গণনার ঘোষণা আসে। এতে আনন্দে মেতে উঠেন ইয়েমেনের সর্বস্তরের মানুষ। কিন্তু ঈদের দিনে ইয়েমেনে মার্কিন বোমা হামলায় উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ব্যাপক ক্ষতি হয়। বিষাদ হয়ে উঠে ঈদ আনন্দ।

কাহজা এলাকার বোমা হামলাস্থল পরিদর্শন করেছেন ইয়েমেনি কর্মকর্তারা। আবাসিক এলাকা লক্ষ্য করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন তারা এবং এটিকে মার্কিনি দেউলিয়াত্ব, বিভ্রান্তি এবং ব্যর্থতার প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন।’

ইয়েমেনি কর্মকর্তারা আরও বলেছেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে হামলা করে আমেরিকান শত্রুতা মনোবল ভাঙতে পারবে না। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন অবিচল থাকবে।

এদিকে ঈদের দিন রাজধানী সানার কাছে পৃথক মার্কিন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু পর ফের লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি। একই সময় ইসরায়েলের ভূখণ্ডেও মিসাইল ছুড়ে তারা। এর জেরে মার্কিন বাহিনী ইয়েমেনে হামলা জোরদার করে। মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইয়েমেনের জন্য এক নতুন সংকটের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করা হচ্ছে। হুতি গোষ্ঠীও এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম -মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

শিবির নেতার ওপর হামলা, প্রতিবাদ জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদলের হামলা ও থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত

পাকিস্তানে সরকারি গাড়িতে হাই-অকটেন জ্বালানি ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পাকিস্তান সরকার সরকারি গাড়িতে হাই-অকটেন জ্বালানি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার নির্দেশ দিয়েছেন, সরকারি গাড়িতে হাই-অকটেন ব্যবহার করলে সংশ্লিষ্ট

মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে,