ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।একইসঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল

প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারো মানুষের ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে ঘৌড়া দৌড় ছাড়াও হাড়ি ভাঙা, মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে মেলাও বসে। বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে নাগরদোলা ও চরকিও ছিল।

অনুষ্ঠানে আসা ৬৫ বছরের বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়ার দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ তা উপভোগ করেছি।

সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩তম বারের মতো এ আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এ আয়োজন করতেন। তারই ধারাবাহিকতায় আমরাও করছি- এ ধারা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দে এই আয়োজন

প্রসংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে।

প্রকাশ, দীর্ঘ ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ওই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এদিন বিকাল ৩টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলা ও গুলি ইসরায়েলের

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা থেমে নেই। এসব হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। সেই সঙ্গে মিসরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং বন্ধ

ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের

একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেছে এক অভিভাবক। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানায়

ছাত্রাবাসের টর্চারসেল থেকে ৫ ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এ ঘটনায় জড়িত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রড-সিমেন্টের বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নির্মাণসামগ্রীর বাজারে। বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে ডিজেল ও গ্যাস সংকট—এই তিন ধরনের চাপের