ঈদের দাওয়াতে শ্বশুরবাড়ি না যাওয়ায় জামাইকে মারধর

ঠিকানা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের দাওয়াতে শ্বশুরবাড়িতে না যাওয়ায় জামাইকে পেটানোর অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগীর বোনজামাই ও মা।

বুধবার (১১ জুন) উপজেলার দক্ষিণ কাঁঠালবিল গ্রামে এ ঘটনা ঘটে।’

এ ঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কাঁঠালবিল গ্রামের বাসিন্দা সুরুজ আলীর ছেলে সাকোয়াত হোসেনের সঙ্গে একই গ্রামের আইয়ুব আলীর মেয়ের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে জামাই সাকোয়াতকে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া হয়। পূর্বের পারিবারিক বিরোধের কারণে তিনি দাওয়াতে সাড়া দেননি। এতে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়।’

এরপর সাকোয়াতের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তার বাড়িতে গিয়ে দাওয়াতে না যাওয়ার কারণ জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সাকোয়াতের ওপর হামলা করেন। তাকে এলোপাতাড়ি মারতে শুরু করলে তার বোনজামাই এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। সাকোয়াতের মা এগিয়ে আসলে তাকেও হেনস্তা করা হয়।

আহত সাকোয়াত হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। আগেও তারা আমাকে অবমূল্যায়ন করেছে। তাই এবার সেখানে যাইনি। কিন্তু তারা আমার বাড়িতে এসে যা করল, তা অমানবিক। শুধু মারধরই নয়, তারা ঘরবাড়ি ভাঙচুর করেও গেছে।

এ বিষয়ে জানতে শ্বশুর আইয়ুব আলীর ফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

স্থানীয় হাতিভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, জামাইকে শ্বশুরবাড়ির লোকজন মেরেছে এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের

শেখ হাসিনা-কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলকে চিঠির প্রস্তুতি এনসিবির

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে

শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছর ১৯৯তম ঈদ