ঈদের আগে ১৮০ গার্মেন্টসে বেতন-বোনাস সংকটের আশঙ্কা, শ্রমিক অসন্তোষের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে অন্তত ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো বেতন-বোনাস পরিশোধ না হলে এসব কারখানার প্রায় ১ লাখ ৩৮ হাজার ৩৯২ জন শ্রমিকের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং তা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে রূপ নিতে পারে।

সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো প্রতিবেদনে এ আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোনো একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যুক্ত হতে পারেন। এতে দ্রুত বিভিন্ন শিল্পাঞ্চলে পরিস্থিতি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

প্রতিবেদনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনসহ কয়েকটি শ্রমিক সংগঠনের কিছু নেতার কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি রাখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান ঈদের আগে বেতন-বোনাস দিতে অক্ষম, তাদের জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদি ঋণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়।

ঈদ উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকার ১২ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। গত ৩ মার্চ রাজধানীর সিরডাপ মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৩তম সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিল্প পুলিশের হিসাবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়া পর্যন্ত মাত্র ২২ শতাংশ শিল্প কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার দাবির বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।

বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেসব কারখানায় বেতন-বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের মালিকদের রাজনৈতিক অবস্থানও পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা যায়, প্রায় ১৯ শতাংশ তৈরি পোশাক কারখানার মালিক আওয়ামী লীগপন্থি ব্যবসায়ী। সরকার পরিবর্তনের পর তাদের অনেকেই পলাতক বা আত্মগোপনে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বেতন-ভাতা পরিশোধে সমস্যা দেখা দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিবন্ধনহীন কিছু কারখানার মালিক বেতন-বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে আত্মগোপনে যেতে পারেন। এ ধরনের পরিস্থিতিতে শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নিতে পারেন। ঈদের আগে প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, শ্রম ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শ্রমিক সমাবেশের সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট গার্মেন্টসগুলোকে নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান, শ্রমিকদের নিয়মিত বেতন, বোনাস ও মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণ, সাব-কন্ট্রাক্ট বা ছোট কারখানাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি জোরদার করা এবং কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে পার্শ্ববর্তী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো।

এদিকে বেতন-বোনাসের দাবিতে ইতোমধ্যে কয়েকটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কুমিল্লার চান্দিনা এবং রাজধানীর মিরপুরে বুধবার ও বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভালুকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে বেতন-বোনাস পরিশোধের কথা থাকলেও অনেক কারখানায় তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, রোববার ও সোমবারের মধ্যে অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দীন জানান, শিল্পকারখানায় কিছুটা অস্থিরতার আশঙ্কা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সরকার, বিজিএমইএ ও বিকেএমইএর সমন্বয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের চেষ্টা চলছে। তাঁর মতে, আগামী রোববার ও সোমবারের মধ্যে অধিকাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন হতে পারে এবং সম্ভাব্য শ্রম অসন্তোষ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে মামুনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী

রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।