নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী জানান, কর্মসূচির শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র নারীদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা এর মাধ্যমে নগদ ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
কার্ড বিতরণের মানদণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষের মধ্যে এই কার্ড বণ্টন করা হবে। এ লক্ষ্যে কিছু এলাকা এরইমধ্যে নির্বাচন করা হয়েছে। তবে প্রথম ধাপে ঠিক কতজন এই সুবিধার আওতায় আসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে তিনি জানান।
সরকার ধাপে ধাপে তার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.