ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহিন্দ্রার চার যাত্রী নিহত হন। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ফরিদপুরের ভাঙ্গার চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) এবং মাদারীপুরের শিবচরের মাদবরচর গ্রামের তারা মিয়া (৫৫)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, মাহিন্দ্রা গাড়িটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে যায়।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও

মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

চার বছরে ১,৪০০ সড়ক দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঈদযাত্রার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে গ্রামে ফেরা মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। তবে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং,

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান