ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে পাঁচ দিন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরের পাঁচ দিন দেশের অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটমুখী সব যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন বন্ধ রাখতে হবে।

এছাড়া আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ আরও জানায়, ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি পরিবহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

নৌপথে চলাচলকারী যাত্রীদের জরুরি প্রয়োজন বা সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার সুপারশপে দেখা মিলল বিসিবির সাবেক সভাপতি পাপনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুথানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। তার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা পলাতক রয়েছেন। বিসিবির সাবেক সভাপতি

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে

‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে

এ টি এম আজহারের মুক্তিতে এনায়েতপুরে এতিমদের মাঝে জামায়াতের খাবার পরিবেশন ও শুকরানা মাহফিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ থেকে বেকসুর খালাস পাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরে এতিমদের মাঝে

নির্বাচন পরিচালনা ছাড়া সরকারের অন্য কোন কাজ সন্দেহজনক: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রী: অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পরিচালনা ছাড়া অন্য কোন কাজকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য

আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ভূমিকম্প ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল