ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ড! ছয় দিনে টোল আদায় ১৯ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগমনে ঘরমুখো মানুষের ঢলে যমুনা সেতু দিয়ে মাত্র ছয় দিনে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে রেকর্ড ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে। এর মধ্যে ৫ জুন সবচেয়ে বেশি ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়, যা সেতু চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ যান চলাচলের রেকর্ড। এদিন টোল আদায় হয় সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

দিনভিত্তিক যানবাহন ও টোল আদায়ের চিত্র:

১ জুন: ২৭,১৭৩টি যানবাহন, টোল ২ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা

২ জুন: ৩০,১৬৭টি যানবাহন, টোল ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা

৩ জুন: ৩৩,৫৬৪টি যানবাহন, টোল ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা

৪ জুন: ৫১,৮৪৯টি যানবাহন, টোল ৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ১ হাজার টাকা

৫ জুন: ৬৪,২৮৩টি যানবাহন, টোল ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা

৬ জুন: ৪৮,১৮৪টি যানবাহন, টোল ৩ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৭৫০ টাকা

সেতুতে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়মুখী গাড়ির চাপ ছিল সমানতালে। বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে মোটরসাইকেলসহ ছোট ও মাঝারি গাড়ির সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “অতিরিক্ত যানবাহনের চাপে ও কিছু যানবাহনের যান্ত্রিক ত্রুটিতে টোল আদায়ে বিঘ্ন ঘটে। এতে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখতে হয় এবং যানজট তৈরি হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঈদযাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সেতুর উভয় পাশে ৯টি করে টোল বুথ এবং মোটরসাইকেলের জন্য পৃথক ২টি করে বুথ চালু রাখা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনশক্তি রপ্তানিতে লুটপাট: লোটাস কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের ১২ মামলা

বিশেষ প্রতিনিধি: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং

সিরাজগঞ্জের-বেলকুচিতে-অবৈধভাবে-মা-ইলিশ-আহরণকারী-১-জেলের-কারাদন্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১ জেলের কারাদন্ড

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীর মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী শাহালম নামের ১ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস হোসাইন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসাইন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ নানা

চৌহালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

আব্দুল লতিফ চৌহালী ও বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌহালী সরকারি কলেজ

অফিসে নেই কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন সেবাবঞ্চিত তরুণরা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে