ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেওড়া গ্রামের ঈদগাহ মাঠের একটি অংশ সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত। তবে মাঠসংলগ্ন এলাকার ইউসুব আলী ও তার অনুসারীরা ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে একই গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার দিন সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ইদ্রিস আলী (৫০), তার ছেলে জাকির হোসেন (৩২), আলম সরকার (৩০) ও আব্দুল লতিফ (৩০) আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১০৬টি

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (৪ মে)

আট মাসে রফতানি কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পতন ১২.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে জুলাই-ফেব্রুয়ারি সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দেশের পণ্য রফতানি ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন

১৫ দিনে জামায়াতে যোগ দিলেন ৭২ সনাতন ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় গণসংযোগ চলাকালীন পিরোজপুর জেলায় গত ১৫ দিনে (১১ থেকে ২৫ এপ্রিল) দলটিতে যোগ দিয়েছেন সনাতন ধর্মের ৭২ নারী ও

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার