ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাঁ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা এক সঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। জারিকৃত আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত ঈদগাঁ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো প্রকার উসকানিমূলক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনোপক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বুধবার (২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এবার কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধসে ৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত

সিরাজগঞ্জ কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে ৪ নম্বর

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা