ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত পল্লীতে ব্যস্ততা, শ্রমিক সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধিতে বিপাকে কারখানা মালিকেরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের তাঁতপল্লি গুলোতে। বিভিন্ন নকশার শাড়ি-লুঙ্গি তৈরি করছেন তাঁত শ্রমিকেরা। তবে বিগত বছরের তুলনায় এবার শ্রমিক সংকটে কিছুটা হলে বেগ পেতে হচ্ছে কারখানা মালিকদের। এছাড়া রং, সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় শাড়ি-লুঙ্গি তৈরির খরচ বেড়েছে।

জানা গেছে, তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং খ্যাত জেলা সিরাজগঞ্জের ৯ উপজেলার মধ্যে বেশি কারখানা রয়েছে বেলকুচি, এনায়েতপুর ও শাহাজাদপু সহ ৫টি উপজেলায়। জেলায় ইঞ্জিন ও হাতে চালিত প্রায় চার লাখের বেশি তাঁত রয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের এনায়েতপুর ও সোহাগপুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতা বিক্রেতাদের আগমন ঘটছে, চলছে বেচাকেনা। তবে শ্রমিক সংকট ও কাচাঁমালের মুল্য বৃদ্ধিতে চাহিদা অনুযায়ী কাপড় তৈরীতে হিমসিম খাচ্ছে কারখানা মালিকেরা। শ্রমিকদের কাজে আগ্রহ বাড়াতে সাপ্তাহিক হাজিরা বোনাস চালু করেছে এনায়েতপুরের খামারগ্রামের লাভলু বাবলু কম্পোজিট টেক্সটাইল কর্তৃপক্ষ। জেলার তাঁতপল্লিতে পুরুষ শ্রমিকদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন নারী শ্রমিকেরা। তাঁরা নলি ভরা, সুতা প্রস্তুত করা, মাড় দেওয়াসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। এই অঞ্চলের উৎপাদিত শাড়ি ও লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় ভারতসহ বিভিন্ন দেশে। ঢাকার বিভিন্ন বুটিক হাউস এসব শাড়ি-লুঙ্গি রপ্তানি করছে।

শ্রমিকেরা জানান, ঈদে অতিরিক্ত রোজগারের আশায় ভোর থেকে রাত অবধি কাজ করছি। আমাদের পরিশ্রমে উৎপাদিত শাড়ির চাহিদা দেশ জুড়ে হওয়ায় ভাল লাগে। তবে মুজুরি বৃদ্ধি না হলে যে হারে তাঁত শ্রমিক বিদেশ যাচ্ছে এবং অন্য পেশায় চলে যাচ্ছে এতে এ শিল্প হুমকির মুখে পড়বে।

বেলকুচি উপজেলার তাত কারখানা মালিক আকছেদ আলী বলেন, তাঁত শিল্প সমৃদ্ধ এ জেলায় এবছর ঈদ উপলক্ষ্যে বিভিন্ন নকশার জামদানি, দেবদাস, কটন জামদানি, হাফ সিল্ক, কাতান সহ শাড়ি ও লুঙ্গি উৎপাদন হচ্ছে। এ অঞ্চলের শাড়ি ও লুঙ্গি-থ্রি পিছ দেশীয় হাট বাজার সহ ভারতের বাজারেও বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন দামে শো রুম থেকে ক্রেতারা শাড়ি নিয়ে যাচ্ছে। তবে রং ও সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এ জন্য খুব একটা লাভবান হতে পারছি না।

এনায়েতপুরের খামারগ্রাম লাভলু বাবলু কম্পোজিট টেক্সটাইলের ম্যানেজার এনামুল হক ও বিক্রয় প্রতিনিধি ইয়ামিন মুন্সি জানান, জেলায় ৪ লাখের ওপরে তাঁত রয়েছে। এসব তাঁতে যে কাপড় উৎপাদন হয়। ঈদকে কেন্দ্র করে ৯ হাজার কোটি টাকার কাপড় বিক্রি হওয়ার কথা। আমরা ভাল শাড়ি তৈরি করি। এই শাড়ির ঐতিহ্য ধরে রাখার জন্য সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা কামনা করি।

খুকনীর ফিরোজ উইভিং ফ্যাক্টরির মালিক ফিরোজ হাসান অনিক ও হাজী ফারুক হোসেন বলেন, শ্রমিকেরা দিন রাত পরিশ্রম করছেন। তারা বাহারী রঙ্গের শাড়ি-লুঙ্গি তৈরি করছেন। রং ও সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। গত বছর ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। এবারও চাহিদা রয়েছে।

বাংলাদেশ জাতীয় তাঁতি সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান জানান, ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জ সহ দেশের তাঁত শিল্পে শ্রমিক ও মালিকদের ব্যস্ততা বেড়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে উৎপাদিত শাড়ির সুনাম দেশ জুড়ে রয়েছে। তবে এই শিল্পের প্রসার ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সমিতির পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহনে উদ্যোগ নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন 

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) ২০২৫ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান চালিয়ে