ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। বিকেল ৩টায় আসাদুজ্জামানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে একই আদালতে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। নোয়াখালী কারাগার থেকে আসাদুজ্জামানকে শিবগঞ্জ আমলী আদালতে হাজির করা হয়। ঘটনার সময় তিনি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)র এডিসি ছিলেন। আসাদুজ্জামান ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, পুলিশ অফিসার ও পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে যড়যন্ত্র করে শিবগঞ্জের একটি বাড়িতে জঙ্গী নাটক মঞ্চস্থ করা হয়। জঙ্গী নাটক সৃষ্টি করে আবুল কালাম আবু নামে এক মুদি দোকানিকে হত্যা করে। পরে হেলিকপ্টরে আরও তিনটি বস্তাবন্দী লাশ বের করে ওই বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তাদের পেটের মধ্যে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিষ্ফোরক ঘটানো হয়। নৃশংস এ ঘটনার ৭ বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন। এই মামলা সাবেক এসপি তৎকালীন কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আসাদুজ্জামানকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

উল্লেখ্য যে, পুলিশের দায়ের করা ঈগল হান্ট’র মামলা নিম্ন আদালতে এখনো চলমান রয়েছে। যেখানে সাধারণ নিরীহ বহু মানুষকে উক্ত মামলায় এখনো আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলার ঘানি টানতে গিয়ে বহু পরিবার আজ নিঃস্ব। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চায় এসব পরিবার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন। সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

ডেস্ক রিপোর্ট: ক্ষমতা হারানোর পর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত আওয়ামী লীগ দলটির প্রধান কার্যালয়কে ঘিরে উঠেছে নানা অভিযোগ। একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত, আজ

ব্যাংক মার্জার নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। তবে এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, মূল

এলেঙ্গা ফ্লাইওভার শেষ হয়নি, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়া এবং যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

কোন ষড়যন্ত্র: চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস