ইসির ৪২ কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি

নিজস্ব প্রতিবেদক: রাতের ভোটের কারিগরখ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার আমলে ৪২ কোটি টাকায় একটি বিশেষ যন্ত্র বা পাসওয়ার্ড মেশিন কেনা হয়েছিল, যা কোনো কাজে আসেনি। অযত্ন-অবহেলায় এখন সেটি ভাঙারিতে পরিণত হচ্ছে।

ভোটগ্রহণের কাজে ব্যবহারের জন্য কেনা যন্ত্রটির নাম কার্ড পাসওয়ার্ড বা স্মার্টকার্ড প্রি-পারসোনালাইজেশন অ্যান্ড পারসোনালাইজেশন সিস্টেম অ্যান্ড মেশিন। সরাসরি ক্রয় পদ্ধতিতে সেটি কেনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।

নির্বাচন কমিশনের (ইসি) অর্থ বরাদ্দ ছাড়া এ যন্ত্র কেনার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। বর্তমান কমিশনের কর্মকর্তারা এ সম্পর্কে অন্ধকারে। তারা স্বীকার করেছেন—অস্বচ্ছ প্রক্রিয়ায় কেনা মেশিনটি ইসির জন্য এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন। এর আগে মেয়াদ না বাড়ানো এ প্রকল্পের জিনিসপত্র থেকে সব যন্ত্রাংশ বুঝে নেওয়া হয়। পাশাপাশি সাড়ে ৪২ কোটি টাকার মেশিনটি বিএমটিএফ থেকে বুঝে নেয় ইসি। কিন্তু এসব জিনিসপত্রের পেছনে মাসে মাসে বড় অঙ্কের টাকা গচ্ছা দিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

সারা দেশে গুদাম ভাড়া নিয়ে মেশিনগুলো সংরক্ষণের পেছনে এ অর্থ ব্যয় পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেনা দুর্লভ এই মেশিনের অবস্থাও শোচনীয়। অরক্ষিত ও অযত্নে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেসমেন্টে ফেলে রাখা হয়েছে। এর যন্ত্রাংশে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে এখন পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায় আছে।

নথি পর্যালোচনায় দেখা যায়, যন্ত্রটি চালানোর মতো জনবল নেই ইসির। যারা এক্সপার্ট বা বিশেষজ্ঞ আছেন, তারাও এ সম্পর্কে অজ্ঞ। এ কারণে টাকা উসুল করার জন্য অন্য কাজে এটি ব্যবহার করাও অনিশ্চিত। কর্মকর্তারা জানান, অধিক মূল্যের এ মেশিন কার্যকর রাখার জনবল নেই। কীভাবে চালাতে হয় তাও কেউ জানে না। এটি চালানোর পুরো নিয়ন্ত্রণ ছিল বিএমটিএফের কবজায়। তারা কী করেছে না করেছে, আমরা কেউ জানি না।

জানা গেছে, তিনটি কাজে পাসওয়ার্ড কার্ড মেশিন ব্যবহারের সুযোগ ছিল। এর একটি ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড (আইসিসি বা আইসি কার্ড), সিকিউর ডিজিটাল কার্ড (এসডি কার্ড) এবং পোলিং কার্ড। কার্ডগুলো যেকোনো ভোটে ইভিএম মেশিনে তথ্য লোড-আনলোডের কাজে ব্যবহার হতো।

বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক উপসচিব আমার দেশকে জানান, যাচাই-বাছাই ছাড়াই ইভিএমের কার্ড ম্যানেজমেন্ট মেশিনটি কেনা হয় সাড়ে ৪২ কোটি টাকায়। বলা যায়, ওই টাকার পুরোটাই রাষ্ট্রের গচ্ছা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর মোবাইল ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এর প্রতিবাদে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি

শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাস্তি নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেবে আজ। নির্ধারিত দিনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি

সলঙ্গায় অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির মাঝ খাঁনে বেড়া দিয়ে নিজের যায়গা দাবি করে ঘর ভাঙ্গার চাপ দিয়ে আসছে বাবলু তালুকদার নামে এক প্রভাবশালী। বুধবার (১১ মার্চ)