ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিএনপি।

এ বিষয়ে দলের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করা হবে বলেও জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

আজ রবিবার সকালে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি এবং মামলার আবেদনের কপি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের কাছে পৌঁছে দেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন- মো. মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

সালাহ উদ্দিন খান বলেন, ‘বিতর্কিত এই তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপি মহাসচিবের এ সংক্রান্ত চিঠি জমা দিয়েছি।’

যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য শেরেবাংলা নগর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় নির্বাচনে কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন- মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ আব্দুল মোবারক, মো. জাবেদ আলী এবং মো. শাহনেওয়াজ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন- রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন- মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা ও আহসান হাবীব খান।

গত ১৬ জুন জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া ‘বিতর্কিত’ তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ

ঈদের দিন কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে।

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে

ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।

শিয়ালকোল জমি দখল করে আ’লীগ নেতার ব্যবসা

নিজস্ব প্রতিবেদকঃ ১৭ বছর ধরে মাদ্রাসার জায়গা দখল করে গরুর ফার্ম গড়ে তোলার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধা হত্যা