ইসলামের খেদমত করতে’ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উপজেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি থানা কমিটির বর্তমান সদস্য এবং নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করেছেন। এখন তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চান। তিনি সবার দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক ভোটের ব্যবধান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

নবাগত নেতাকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।,

হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই যোগদানের ফলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়ে

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর বিরুদ্ধে এবার এক ভয়াবহ অভিযোগ উঠেছে, যা তাদের আগের অনিয়ম-লুটপাটের নজিরকেও ছাড়িয়ে গেছে। জালিয়াতি করে অবৈধ ই-মানি তৈরি থেকে

শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন সহ ট্রাক জব্দ: আটক ২

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন ও ট্রাক সহ চালক ও হেলপার কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আজ (১৯-ফেব্রুয়ারী) সকাল ১১.০০

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে

কর্মচারীকে মালিক সাজিয়ে আরও ২১ কোটি লোপাট, আসামি সাইফুজ্জামান সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে মোট ২১ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার (৪ মে)