ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি।

তদন্তে জানা গেছে, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই অর্থের বিনিময়ে বিভিন্ন শ্রেণির ৮ হাজার ৩৪০ জনের বেশি কর্মী নিয়োগ দিয়েছিল। তাদের মধ্যে অনেকে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরিতে যোগ দেন। ইতোমধ্যে কিছু কর্মীর জালিয়াতির প্রমাণ মেলায় বরখাস্ত করা হয়েছে, তবে যোগ্যতা যাচাই প্রক্রিয়া এখনো চলছে।

সম্প্রতি দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে বলা হলে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণ না করে পরীক্ষা বর্জন করেন। তারা সংবাদ সম্মেলন, প্রচারাভিযান এবং বিভিন্ন মাধ্যমে বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নেন। ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ব্যাংকের সাবেক এক পরিচালক বলেন, অদক্ষ কর্মীদের বিদ্রোহী আচরণ গ্রাহকের অর্থের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তাদের অবাধ্যতা ব্যাংকের ভল্ট ও ক্যাশ কাউন্টার পর্যন্ত নিরাপত্তাহীন করে তুলতে পারে।

অদক্ষ নিয়োগের কারণে গ্রাহকসেবার মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকটির সুনাম নষ্ট হয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

মানবসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এস আলম-সমর্থিত পূর্ববর্তী ব্যবস্থাপনার সময়ে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মী নিয়মনীতি মানেননি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অসহযোগিতা করেছেন এবং নিজেদের পছন্দমতো বদলি আদায় করেছেন। এতে ব্যবস্থাপনায় অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়ম পুরো ব্যাংক খাতের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিবিরের প্যানেল থেকে বিপুল ভোটে জিতলেন সেই সর্ব মিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বড় জয় পেয়েছে। এই প্যানেল থেকে

আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় মুসলিমদের ঘরবাড়ি।শত শত নারী-পুরুষ ও শিশু এখন বাস্তুহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি

হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে, বহন করছে সাড়ে ৭ লাখ টন পণ্য

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৬৪% আয় ক্যাপাসিটি চার্জ, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট আয়ের ৬৪ শতাংশই এসেছে ক্যাপাসিটি চার্জ থেকে। বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অস্বাভাবিক

সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ