ইসলামী দ্বীনি শিক্ষা প্রসারে কোটি টাকার ভূমি দানের ঘোষণা করলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কবরস্থান ও কওমী মাদ্রাসা সম্প্রসারণে কোটি টাকা মূল্যের সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাছুদ রানা ওয়াসিম। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং মুসলিম সমাজে ইসলামী দ্বীনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে তিনি এ মহতী উদ্যোগ গ্রহণ করেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে শিয়ালকোল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে এই ঘোষণা দেওয়া হয়। মাহফিলটি অনুষ্ঠিত হয় শিয়ালকোল কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠ ও মরহুম আব্দুস সামাদ ও ইলহাম মুহাম্মাদ স্মরণীয় কওমী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মাছুদ রানা ওয়াসিম। সভাপতির বক্তব্যে তিনি জানান, তার পরিবারের পক্ষ থেকে কবরস্থান ও মাদ্রাসা সম্প্রসারণের জন্য ২০ শতক জমি দান করা হবে, যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকারও বেশি। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং নিজ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামী দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যে এই সম্পত্তি দানের সিদ্ধান্ত নিয়েছি। আমার মায়ের পরামর্শ এবং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ।

মাছুদ রানা ওয়াসিম আরও বলেন, বর্তমানে সমাজে নানা কুসংস্কার ছড়িয়ে পড়েছে। মানুষ সৃষ্টিকর্তার আদেশ-নিষেধ উপেক্ষা করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে, এমনকি কঠোরভাবে নিষিদ্ধ কাজকেও ধর্মীয় কাজ মনে করছে। এসব থেকে মুক্তির একমাত্র উপায় হলো সঠিক ইসলামী শিক্ষা। ইসলামের উদারতা ও মূল্যবোধ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমেই সামাজিক সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

স্থানীয়রা জানান, মাছুদ রানা ওয়াসিমের পিতা মরহুম আব্দুস সামাদ এবং তাঁদের পূর্বপুরুষগণ শিয়ালকোল কবরস্থান, ঈদগাহ মাঠ, কওমী মাদ্রাসা ও একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় দুই একর জমি দান করেছিলেন। দীর্ঘদিন ধরে এই পরিবারটি নীরবে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত ফুড সেফটি অফিসার মোঃ মুনজুর আলম কমল। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা শায়েখ মুতাসিম বিল্লাহ (কুষ্টিয়া)। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন হযরত মাওলানা মোঃ শফিউর রহমান, হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেন এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আনছার আলী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মোঃ জাফর আলী সেখ, আশা এনজিওর শিয়ালকোল শাখার ম্যানেজার মোঃ নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য অতিথিরা শিয়ালকোল যুব সমাজকে ধন্যবাদ জানান। শেষে মুসলিম উম্মাহর শান্তি ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা। পাশাপাশি এ আয়োজনে যোগ দিয়েছেন

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : ড.ইউনূস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রতিকুমিল্লার মুরাদনগরে হিন্দু পরিবারের নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফজর আলী মুরাদনগরের

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে

ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে