ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী: আলী হাসান উসামা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেওয়ার পর শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই অনুভূতিই হয়েছে, বাংলাদেশে ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, সমস্ত ইসলামি রাজনৈতিক দলের লক্ষ্যই হল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীও এর ব্যতিক্রম নয়। তাদের স্লোগানই হল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, বিদ্যমান কাঠামোর ভেতরে থেকে একদিনেই আমূল পরিবর্তন সম্ভব নয়। কিন্তু সংস্কারের বীজ বপন করলে একদিন তা বৃহৎ মহিরুহে পরিণত হবে ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে গনমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুফতি আলী হাসান উসামা আরো বলেন, অন্যান্য ইসলামি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য হলো কূপের সঙ্গে সমুদ্রের পার্থক্যের মতো। এখানে সব শ্রেণি-পেশার লোক আছে। নেই ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র বা অভিজাততন্ত্র। আছে অত্যন্ত সুদৃঢ় সাংগঠনিক কাঠামো। এখানের প্রতিটি মানুষ পারস্পরিক হৃদ্যতা ও ভালোবাসার ক্ষেত্রে যেন সীসাঢালা প্রাচীর। নেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ, কামড়াকামড়ি বা গালাগালি। প্রত্যেকেই শাহাদাতের স্বপ্নে উজ্জীবিত, দ্বীন বিজয়ের আদর্শে প্রশিক্ষিত ও নিবেদিত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই অনুভূতিই হয়েছে, বাংলাদেশে ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী। আল্লাহ আমাকে যে জ্ঞান, যোগ্যতা ও প্রতিভা দিয়েছেন, তা এ সংগঠনে কাজে লাগালে ইকামতে দ্বীনের কাজ আরো গতিশীল হবে ইনশাআল্লাহ। কোথাও কোনো ভুলত্রুটি থাকলে তাও সংস্কার হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে এত বৃহৎ পরিসর রয়েছে যে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করলেও এক জীবনে কাজ শেষ হবে না।

শাইখুল হাদীস আরো বলেন, যারাই ইকামাতে দ্বীনের জন্য কাজ করে, তাদের সবার জন্যই নিরন্তর শুভকামনা। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। নিজের খেদমতের পরিসর বিস্তৃত করার জন্য এবং নিষ্ফলা মাঠের কৃষক না হয়ে সবচেয়ে সম্ভাবনাময় সংগঠনের হাত শক্তিশালী করে ইকামাতে দ্বীনের কাজকে গতিশীল করার জন্যই জামায়াতে ইসলামীকে বেছে নেওয়া। হ্যাঁ, দ্বীনের পথ কখনোই মসৃণ ছিল না। তাই এ পথের সব বুলি ও গালি, প্রশংসা ও নিন্দাকেই আমরা উপভোগ করি এবং শোকর ও সবর উভয় পন্থায় রবকে খুশি করার আপ্রাণ চেষ্টা করি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

ওদের ছিলো এন্ড্রু কিশোর আমাদের আছে মশিউর – কবির বিন সামাদ

হঠাৎ করেই রিং বেজে উঠলো। অপরিচিত নাম্বার তবে মালয়েশিয়ার নাম্বার হওয়ায় নিঃসংকোচে ফোনটা রিসিভ করলাম। ওপাশের কন্ঠ থেকে ভেসে এলো দাদু আমি মশিউর রহমান। আমি

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চৌহালী উপজেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে ৪নং উমারপুর ইউনিয়নে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোল

হাসনাতের বিপক্ষে মুন্সী নির্বাচন করতে পারবেন কিনা, জানা যাবে রোববার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৬৪% আয় ক্যাপাসিটি চার্জ, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট আয়ের ৬৪ শতাংশই এসেছে ক্যাপাসিটি চার্জ থেকে। বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অস্বাভাবিক