ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে শহরে প্রথমবারের মতো এ ধরনের হামলায় মানুষ আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। পাকিস্তানি তালেবান বলেছে, পাকিস্তানে অনইসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক, আইনজীবী এবং কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামি আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আরও হামলারও হুমকি দেওয়া হয়েছে।,

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, হামলাকারী একটি পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণ ঘটালে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, এটা ছিল একটি ‘বিশাল বিস্ফোরণ’। তিনি এএফপিকে বলেন, আতঙ্কে সবাই ভেতরে দৌড়াতে শুরু করে। আমি সদর গেটে কমপক্ষে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেছি।

এএফপির এক সাংবাদিক আধাসামরিক বাহিনীকে হামলার স্থানটি ঘিরে রাখতে দেখেছেন যেখানে বেশ কয়েকটি সরকারি অফিসও রয়েছে। আরেক আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, তিনি কমপ্লেক্সে প্রবেশের সময় গেটে একটি বিকট শব্দ শুনতে পান।

তিনি বলেন, সেখানে খুব বিশৃঙ্খলা ছিল। আইনজীবী এবং স্থানীয় লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াদৌড়ি করছিল। আমি গেটে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে টিটিপি এবং দেশের বেলুচিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দোষারোপ করেছিলেন। এসব সংগঠন বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ মূলত বড় ধরণের জঙ্গি সহিংসতা থেকে মুক্ত ছিল। সেখানে সর্বশেষ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল ২০২২ সালের ডিসেম্বরে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই অভ্যুত্থান দিবসে নড়াইলে শহীদ পরিবার অবমূল্যায়নের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ—৫ আগস্ট জেলা

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

রাশিয়ায় বাজা সম্পাদকসহ ৫ সাংবাদিক আটক, গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাশিয়ায় পুলিশসংক্রান্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের অভিযোগে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বাজা এক

টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার