ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আমিরাতের সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।’

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ‘গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট’ ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গাজা সংঘাতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত হয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আবুধাবিতে অনুষ্ঠিত ওই বৈঠকে, ‘শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দিয়েছেন।’ বৈঠকে তিনি দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন। এ বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরুর ওপর গুরুত্ব আরোপ করেন আমিরাতের নেতা।

ইসরায়েল এই আলোচনা শেষে তাৎক্ষণিকভাবে কোনো বিবরণ দেয়নি। তবে গিদিওন সার সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, এটা শেখ আবদুল্লাহর সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। সার বলেন, ‘আমরা আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়েছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে এ বিষয়ে সহযোগিতা ও স্থিতিশীলতা উন্নত ভবিষ্যত অর্জনের জন্য অংশীদার রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব

ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গাজায় ৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা দাবি, দেশজুড়ে কলম বিরতি পালন

“বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে”বিএমএসএফ চেয়ারম্যানের হুঁশিয়ারি নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশব্যাপী কলম বিরতি পালন করেছে

উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

তারুণ্যের সমাবেশ খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।