ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ।

বুধবার (২৩ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বেইত শেমেস এলাকায় দাবানলের কারণে আশপাশের এলাকা এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দেওয়া হয়েছে।,

পুলিশ জানিয়েছে, জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। ফায়ার ফাইটাররা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর করছেন তারা।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ারফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নিনির্বাপণ দল অংশ নিয়েছে। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে ৬টি অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে।’

এর আগে, ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানান, আগুনের ফলে মোট ৯ জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। যার মধ্যে সাতজন ফায়ারফাইটার এবং দুজন বেসামরিক নাগরিক। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা ও র‌্যালি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক

ইতিপূর্বে ভোট আপনারাও দিতে পারেননি আমরাও দিতে পারেনি-আমিরুল ইসলাম আলিম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আমিরুল ইসলাম খান আলিম উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রমানিককে

সর্বহারা পার্টির পোস্টারিং, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৭

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে মামুনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী

স্বামীর কোনো অধিকার নেই স্ত্রীর উপার্জিত অর্থে

স্বামীর ওপর স্ত্রীর অধিকার ও স্ত্রীর ওপর স্বামীর অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার ভিন্ন একটি বিষয় আলোচনার প্রয়োজন বোধ করছি। বর্তমান সমাজে স্বামী স্ত্রী