ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাবেন।,

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বেন গুরিয়ন বিমানবন্দরে উপস্থিত আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার মেয়ে ইভাঙ্কা এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও উপস্থিত আছেন।

এদিকে গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে।,

এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস তাদের জানিয়েছে, হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে। তারা হলেন—ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।

জিম্মিদের ফিরে পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।

তবে ফিলিস্তিনের ম্যান্ডেলাখ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বড় সম্পাদকের ছোট মানসিকতা-১

ঠিকানা টিভি ডট প্রেস: ভয়াবহ জন-যানজটের ঢাকা শহরে প্রথম এসে দৌড়-ঝাঁপের রিপোর্টিং করার ইচ্ছেটা দু’দিনেই মরে গিয়েছিল। বছর সাতেক কেরানির কাজের (সম্পাদনা) পর ইচ্ছেটা ফের

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলেন ৩২ জেলে, ভারতে গেলেন ৪৭ জেলে

নিজস্ব প্রতিবেদক: বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল

দিল্লি এবং লন্ডনের চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে। সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য

এবার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান