ইসরায়েলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ৪২৯২ জন আহত

অনলাইন ডেস্ক ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র তীব্র গতিতে নেমে আসার পর বিকট বিস্ফোরণ ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের অধিকাংশই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

ডিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার খবরে তারা অবগত রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে: এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে গেলে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর)

মহান শহীদ দিবসে তাড়াশ পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

লুৎফর রহমান তাড়াশ সিরাজগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে পৌর জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

বর্শা নিক্ষেপে দেশ সেরা বেলকুচির মেয়ে তারিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির মেয়ে তারিন খাতুন ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তারিন জেলার বেলকুচি