ইসরায়েলে ইরানের নতুন হামলায় নিহত ৩, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে আজ সোমবার ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন।

জেরুজালেম পোস্ট, চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের খবর বলছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা অনুসারে, ইরানের সাম্প্রতিক হামলার পর ২৯ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং ২৬ জনের সামান্য আঘাত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন।

ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

এদিকে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার রাতে এমনটি জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ধরা ২ যুবক

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা

যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২৯ জুলাই), নিজের মন্ত্রিপরিষদের

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি