ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করে। হুতিরা এ হামলার কথা জানালেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।,

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেভা এবং আশপাশের এলাকায় সতর্কসংকেত শোনা গেছে। তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকির জন্য চালু হওয়া নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, ফলে কিছু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে। হামলার পরপরই হুতিরা দায় স্বীকার না করলেও কয়েকদিন আগেই তাদের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলেও সতর্কতা সংকেত জাগিয়ে তোলে-যা ছিল প্রথমবারের মতো।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার জবানে গোষ্ঠীটি ইসরায়েল ও আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হুতিদের দমাতে ইয়েমেনে তাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় তাদের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোকে নিশানা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে দুর্গাপূজা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ২৪৭টি মণ্ডপের প্রতীমা তৈরি

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে মহাসড়কের আগাছা পরিষ্কার

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারগণ।

কর্তৃপক্ষের উদাসীনতায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ফি আদায়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে সচিব নাজমুল হোসেন, প্যানেল চেয়ারম্যান