ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১

অনলাইন ডেস্ক: ইসরায়েলের ১০ স্থানে আজ রোববার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন। এমডিএমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।’

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

বিবিসির খবর বলা হয়েছে, ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা এ দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি।

এর আগে নিজ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল হামলা’ চালানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। এবার ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি জানানো হলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে

সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচন কখন হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনের সময় ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর

সাভারে প্রেমিককে ৯ খণ্ড করে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ফেসবুকে সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) ও সুমাইয়া আক্তার তৃষার (২৬) পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়। আর সেটি তৃষার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে দিনমজুরের মৃত্যু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া মহল্লায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন