ইসরায়েলের হামলায় ইরানে নিহত প্রায় ৬০০

অনলাইন ডেস্ক: ইরানে গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন নাগরিক।

বুধবার ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন।,

এই নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

ইসরায়েলের হামলা শুরুর পরের দিন ১৪ জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।

যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি।,

গত সোমবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১২৭৭ জন বলে জানানো হয়েছে।

সূত্র : এপি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বালু উত্তোলন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন। জনরোষের শিকার হওয়া নেতারা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম

নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত দুই শিক্ষক এবং পাঁচ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে

সিরাজগঞ্জে আনসার বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নজরুল ইসলামঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র মূল মন্ত্রকে ধারন করে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে সিরাজগঞ্জ জেলার সকল ভাতাভোগী সদস্যদের মাঝে

বিগত ১৭ বছর হিন্দুরা বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে: এ্যানী

নিজস্ব প্রতিবেদক: বাড়িঘর-ব্যবসা-প্রতিষ্ঠান দখলের শিকার হতে হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে কোন ফ্যাসিবাদ নেই,