ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।,

হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সানার মধ্যাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি বলছে, রাজধানীর দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ইসরায়েল জানিয়েছে, এর আগে শুক্রবার সন্ধ্যায় হুতিরা ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মাঝ আকাশেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল—ইয়েমেন থেকে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র এটাই প্রথম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের বিষয়ে যে তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক: গত সপ্তাহান্তে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি এবং এতে মাত্র কয়েক মাসের জন্য ইরানের

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথবাহিনী। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুরের

বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর)

উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে

ইরানের দাবি মার্কিন যুদ্ধজাহাজে হামলার, ওয়াশিংটনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী দাবি করেছে, তারা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল

সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি