ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ আয়োজকরা বলেছেন, হেগ শহরে এক লাখের বেশি মানুষ মিছিল করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর আমরা এরকম বিক্ষোভের আয়োজন দেখিনি। সমাজের সব স্তরের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এখানে এসেছেন।

বিক্ষোভকারীরা লাল পোশাক পরে প্রতিবাদ জানান। তারা চান ডাচ সরকার ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘রেড লাইন’ টেনে দিক। এর অর্থ ইসরাইলের সঙ্গে বাণিজ্য এবং অস্ত্র আমদানি-রপ্তানিকে সমর্থন বন্ধ করা।

বিক্ষোভকারীদের মিছিলটি হেগের আন্তর্জাতিক বিচার আদালত এলাকাও অতিক্রম করে। এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলার শুনানি চলছে।

সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাসেলসে একটি চিঠি পাঠিয়ে ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি, অর্থাৎ ‘মুক্তবাণিজ্য’র বিষয় পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে। কারণ তারা ইসরাইলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে দেখছে।

বিক্ষোভকারীরা জানান, ইতোমধ্যে এ বিষয়ে অনেক দেরি হয়ে গেছে। সরকারের উচিত ইসরাইলের সঙ্গে অবিলম্বে চুক্তি বন্ধ করা।

মঙ্গলবার ব্রাসেলসে এসব বিষয়ে আলোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। মানুষের এই ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ অবশ্যই বৈঠকের আগে চাপ সৃষ্টি করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ

রায়গঞ্জে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন

এখনো ২০ হাজার অবৈধ ভারতীয় রয়েছে দেশে, নতুন ষড়যন্ত্রের আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক ভারতের। প্রায় ৩৮ হাজার ভারতীয় দীর্ঘদিন ধরে অবস্থান করেছে বাংলাদেশে। এসব ভারতীয়দের

রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

আন্তর্জাতিক ডেস্ক: বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয়