ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন আগে হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি প্রকল্পাইলও গুলি করে নামানো হয়েছিল। খবর আল আরাবিয়া

হুতি যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গোষ্ঠটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার (২২ মার্চ), ভোরে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে একথা বলেছেন।’

শারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা। দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়েই বলেছেন যে, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলা বলে উল্লেখ করেছে যোদ্ধারা। এসব হামলায় বিশ্ব বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে,পুরো দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি।

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে

বেলকুচিতে সারে ১০ মেঃটঃ সরকারি চাল উদ্ধার, আটক-১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির (২২০ বস্তা) ১০হাজার ৬শ’ত কেজি চাল অবৈধভাবে মজুত করা অবস্থায় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার

কিম জং উনের বিরুদ্ধে নির্যাতনের মামলা, আন্তর্জাতিক আদালতে নেওয়ার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করতে যাচ্ছেন দেশটির এক সাবেক নাগরিক। চোই মিন

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ, আগত ভক্তদের মুখে তৃপ্তির ছাপ জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন