ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এর ফলে একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।,

মুখপাত্র আরও জানান, ইসরাইলি ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, “আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। গাজার প্রতি আমাদের সমর্থন থেকে আমরা কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।” তিনি আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।

তিনি আরও বলেন, “বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা।” ইয়াহিয়া সারি ইসরায়েলি বাহিনীর উদ্দেশে বলেন, “আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে; আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।”

মুখপাত্র জোর দিয়ে বলেন, “গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা

স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

অনলাইন ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫

পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে জুলাই মঞ্চের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার: দুপুর ১২টায় পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধিদল। পুলিশ কর্মকর্তারা আলোচনার জন্য তাদের ভেতরে নিয়ে গেছেন বলে জানা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিকালে এনায়েতপুর থানা যুবদল ও

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে