ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি অবশ্য বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি স্বীকার করেননি। শুক্রবার রাতে এক বিবৃতিতে হুথি মুখপাত্র জানান, এই দিন সন্ধ্যায় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো অবশ্য বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।’

ইয়াহিয়া সারি জানিয়েছন, শুক্রবার বেনগুরিয়ন বিমান বন্দরে হামলার পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতও করেছে।

আগের দিন বৃহস্পতিবার ইয়েমেনের রাস ইসার তেলের টার্মিনালে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নিহত হন অন্তত ৭৪ জন এবং আহন হন আরও ১৭ জন। এটি ছিল ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা। তার পরের দিনই পাল্টা হামলা চালালো হুথিরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরাইল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসি ও আল-জাজিরা। সোমবার (২৯

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক

জাবির ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। ওই হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় তিনি হলে

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম।

বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা

হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে ৪৫ হাজারের বেশি গুলি ছোড়া হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ