ইসরায়েলের গভীরে ইয়েমেনের মিসাইল তান্ডব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন। দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি, এই প্রথমবার তাদের উদ্ভাবিত মিসাইল ‘সামাদ-১’ ইসরায়েলের এত গভীরে গিয়ে সফলভাবে আঘাত হানল।,

প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র সোমবার সকালে জানান, ইসরায়েলের বন্দরনগরী ইলিয়াতের একটি সেনাঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাশাপাশি, আরেকটি গুরুত্বপূর্ণ শহর আসকেলনে চালানো হয় ড্রোন হামলা। এই দুই দিক থেকে চালানো আক্রমণ ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ অপ্রস্তুত করে ফেলে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, গাজায় চলমান হামলা ও বেসামরিক নাগরিকদের উপর চালানো গণহত্যার জবাব দিতেই তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’-এ ইয়েমেনের নৌবাহিনী ও ড্রোন ইউনিটের একযোগে আক্রমণ সফল হয়েছে বলেও দাবি তাদের।

ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র স্পষ্ট করে বলেন, “আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে আমাদের আঘাত অব্যাহত থাকবে। প্রতিটি হামলাই লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।” তারা আরও জানায়, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় তাদেরকে টার্গেট করা হলেও তারা কখনো হাত গুটিয়ে বসে থাকবে না। বরং, দখলদারদের দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

এছাড়াও, লোহিত ও আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও চালানো হয়েছে সফল হামলা। মার্কিন অত্যাধুনিক ড্রোন ‘MQ-9’ ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে ইয়েমেনি যোদ্ধারা জানায়, আমেরিকার পাল্টা বিমান হামলাতেও তারা দুর্বল হয়নি, বরং আরো সংগঠিত ও প্রস্তুত। তাদের দাবি, গাজায় ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নারকীয় হামলা নিরীহ নারী ও শিশুদের রেহাই দেয়নি। সেই প্রেক্ষিতে, ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী ‘সর্বশক্তি নিয়ে’ যুদ্ধক্ষেত্রে নেমেছে, যাতে দখলদার ও তাদের মিত্রদের দমনমূলক নীতির জবাব দেওয়া যায় শক্ত হাতে।

এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ

খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের মোট ৩০ জন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এর বরাত

সিরাজগ‌ঞ্জে ট্যাংক লরির চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় ট্যাংক লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জালাল (৫২) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে