ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে ৫৬ হাজার ২৫০ জনে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও তাদের অংশীজনেরা জানিয়েছে, গাজায় এক তৃতীয়াংশ পরিবার দিনে কোনো খাবারই পাচ্ছে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে তারা খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স সূত্রে এসব তথ্য জানা গেছে।’

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় পরিবারগুলো পাতলা ঝোল, ডাল মিশ্রিত ভাত, এক টুকরো রুটি অথবা ভেষজ এবং জলপাই তেলের মিশ্রণে তৈরি স্থানীয়ভাবে পরিচিত দুক্কা খেয়ে বেঁচে আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিরা প্রতিনিয়ত খাবার সংগ্রহ করতে গিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেলের দাম বাড়ছে না, আশ্বাস জ্বালানি উপদেষ্টার

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে

মেহেরপুরে স্ত্রী হত্যায় রেজাউলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: সদস্যদের উদ্দেশে বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয়