ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আফগানদের গণগ্রেপ্তার করছে ইরান

অনলাইন ডেস্ক: গত ১৩ জুন ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দখলদারদের সঙ্গে টান ১২দিন যুদ্ধ চলে। ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানে নিজেদের গুপ্তচরদের মাধ্যমে অনেক হামলা চালিয়েছে।

যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রমাণ পাওয়ার দাবি করে বেশ কয়েকজনকে ফাঁসিতেও ঝুলিয়েছে দেশটি।

এরমধ্যেই জাতিসংঘের কর্মকর্তা রিচার্ড ব্যানেট জানিয়েছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বসবাসরত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বিচার এসব গ্রেপ্তারের নিন্দা এবং মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (৫ জুলাই) এক্সে এক পোস্টে বেনেট জানিয়েছেন, ইরানের পুলিশ আফগানদের গুপ্তরচর হিসেবে অভিযুক্ত করছে। এছাড়া আফগানদের গ্রেপ্তারের ক্ষেত্রে বল প্রয়োগের অভিযোগও করেছেন তিনি।

যুদ্ধপরবর্তী সময়টিকে যেন ভিন্নমত দমন এবং নিপীড়ন বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার না করা হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।,

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাধার পর গুপ্তচরগিরির অভিযোগে ইরানে অন্তত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে তিনজন কুর্দি রয়েছেন।

ইরান থেকে ফেরত আসা কয়েকজন আফগান জানিয়েছেন, দেশটির পুলিশ তাদের গুপ্তচর অভিহিত করে বার বার আটক করছে।

এদিকে ইরানে প্রায় ৩০ লাখ আফগান বাস করেন বলে ধারণা করা হয়। যাদের বেশিরভাগের কোনো বৈধ কাগজপত্র নেই। এ কারণে তারা প্রায়ই নিপীড়নের স্বীকার হন।,

সূত্র: তোলো নিউজ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চীনের সহায়তায় আরব সাগরে বিপুল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে মজুদের সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেশটির ধারণা, এ সম্পদ

ইরানি ড্রোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোনের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর আত্মরক্ষায় সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ২০২২

শাহবাগ অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা এ

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তত ১০টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)

সিরাজগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত   

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.) এর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা