ইসরায়েলি অবৈধ বসতিতে জড়িত দেড় শতাধিক কোম্পানির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো ১১টি দেশের ১৫৮টি কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত তালিকাপ্রকাশ করেছে জাতিসংঘ।গতকাল শুক্রবার এই হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করে সংস্থাটি।,

তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান তালিকা থেকে বাদ পড়েছে। তবে এ ডেটাবেজ পূর্ণাঙ্গ নয়, এর বাইরেও আরও কোম্পানি থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

তালিকায় থাকা বেশিরভাগ প্রতিষ্ঠান ইসরায়েলভিত্তিক। বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রভিত্তিক।

প্রতিবেদনে কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের কার্যক্রমে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়।,

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক ইসরায়েলের পশ্চিম তীরে ‘ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের নীতিকে যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন। তিনি বলেন, এই প্রতিবেদন সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসা কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধকে তুলে ধরে, যাতে তাদের কার্যক্রমে মানবাধিকার লঙ্ঘিত না হয়।,

২০২০ সালে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রথমবার এ ধরনের তালিকা প্রকাশ করে। তখন ইসরাইল এর কঠোর সমালোচনা করে। ২০১৬ সালে মানবাধিকার পরিষদের একটি প্রস্তাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মুনাফাভিত্তিক ব্যবসায় জড়িত প্রতিষ্ঠানের এ তালিকা তৈরির দাবি জানানো হয়।

যেসব কোম্পানি বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ, কৃষিজমি ধ্বংসসহ ১০টি নির্দিষ্ট কার্যক্রমে জড়িত—তাদের তালিকাভুক্ত করতে বলা হয়।

তবে জাতিসংঘ বারবার জোর দিয়ে বলেছে, ‘এই তালিকা তৈরি কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়।’

নিয়ম অনুযায়ী প্রতি বছর হালনাগাদ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ২০২৩ সালে মাত্র একবার তালিকা সংশোধন করা হয়। তখন মূল তালিকার ১১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এর মধ্যে ১৫টি বাদ পড়ে এবং বাকি থাকে ৯৭টি।

শুক্রবার প্রকাশিত তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে। মানবাধিকার কার্যালয় জানায়, ২০২৩ সালে প্রকাশিত তালিকায় ৬৮টি নতুন প্রতিষ্ঠান যোগ করা হয়েছে। তবে এর মধ্যে ৭টি বাদ পড়েছে। কারণ তারা ওই কার্যক্রমে অংশগ্রহণ করছে না।,

এই প্রক্রিয়াটি শুরু থেকেই বিতর্কিত ছিল। ২০২০ সালে ইসরায়েল এবং এর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র কঠোরভাবে এই ডেটাবেস তৈরির নিন্দা জানায়। তৎকালীন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এটিকে ‘একটি লজ্জাজনক আত্মসমর্পণ’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এ উদ্যোগ ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে চাওয়া দেশ ও সংস্থাগুলোর চাপের কাছে জাতিসংঘের লজ্জাজনক আত্মসমর্পণ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয়

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)

আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে

কলকাতায় অফিস খুলেছে আওয়ামী লীগ 

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতা শহরের নিকটবর্তী উপনগরীর একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ভবনটিতে কয়েকমাস ধরেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

আলাউদ্দিন মন্ডল রাজশাহী: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । অদ্য শুক্রবার (৬

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে