ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।’

মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও অনেকে জানেন তাকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। তাদের অনেকে মনে করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মার্কো রুবিও উপযুক্ত ব্যক্তি। সূত্র: রয়টার্স

তিনি ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধিতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবার তিনি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে যাচ্ছেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করায় শেষ দিকে এসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের দ্বারা লাঞ্চিত হন ব্লিঙ্কেন। এক সাংবাদিক সবার সামনে তাকে ‘ক্রিমিনাল’ হিসেবে অভিহিত করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ইফার কাজে গতি ফিরেছে ডি ডি ফারুক আহমেদ যোগদানের পর 

লুৎফর রহমান তাড়াশ: মো : ফারুক আহমেদ। উপ পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়। তিনি সিরাজগঞ্জে যোগদানের পরে ইসলামিক ফাউণ্ডেশনের কাজের গতি ফিরেছে। তার অক্লান্ত

মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ জন্য ওই পদে দায়িত্ব পালনের

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়

দেশে ৩৪ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ

ঠিকানা ডেস্ক: আজ বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘ডোন্ট মিস এ বিট’। সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্থা আজও র‌্যালি, আলোচনা ও সেমিনারের আয়োজন করছে। বিশেষজ্ঞরা বলছেন,

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বড় বিপর্যয়, বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎসরবরাহ