ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিত’ সম্মত হয়েছে। নিজের মালিকাধীন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, আগামী ‘প্রায় ছয় ঘণ্টার মধ্যে’ এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।

২৪ ঘণ্টা পূর্ণ হলে এই ১২ দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে ‘সমাপ্ত’ ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।’

তিনি এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে আখ্যা দেন এবং লেখেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি—আর কখনো হবে না।’

ট্রাম্প পোস্টে বলেন, ‘আমি ইসরাইল ও ইরান—উভয় দেশের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করছি, যাদের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ’

যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ইসরাইল বা ইরান—কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ট্রাম্পের ঘোষণার কিছু সময় আগে ইসরাইল তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে। এরপর ওই এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

জবাবে ইরানও মঙ্গলবার সকালে ইসরাইলের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা গেলেও বাস্তবতা ভিন্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং দুই পক্ষের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে, এই সংঘাত আদৌ থেমে যাচ্ছে কিনা। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরাইল ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১ সালে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ঘটে যাওয়া নৃশংসভাবে খুনের শিকার আবদুল খালেক কালু ও মো. সোলতান মাহমুদ টিপু হত্যা

অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত, সমস্যা নেই শুধু আ.লীগ না বানালেই চলবে: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমনকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বর্ণীল আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে

ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক: ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

ডেস্ক রিপোর্ট: রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে—শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। আবার চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ, সাদা